ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বনানীতে দাফন হলেন তৌফীক নাওয়াজ, দীপু মনি ফিরছেন কারাগারে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:০০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ২০৮ Time View

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী ডা. দীপু মনির স্বামী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফীক নেওয়াজকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। এ সময় দীপু মনি কবরস্থানে উপস্থিত ছিলেন।

তাদের মেয়ে দ্বীপান্বিতা নেওয়াজ বাবার কবরের ওপর মাটি ছড়িয়ে দেন। দাফনের পর মোনাজাতে অংশ নেন দীপু মনি ও অন্যান্য উপস্থিত অতিথিরা। মোনাজাত পরিচালনা করেন বনানী গোরস্তান মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুক।

দাফনের পর দীপু মনি তার বাবা এম এ ওয়াদুদের কবর জিয়ারত করেন। ওয়াদুদ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন। জিয়ারত শেষে বৃষ্টির মধ্যে দীপু মনিকে প্রিজন ভ্যানে তোলা হয়। সন্ধ্যা ৬টায় তার প্যারোলের মেয়াদ শেষ হবে এবং তাকে মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হবে।

দীপু মনি চব্বিশের আন্দোলনের পর বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে মুন্সীগঞ্জ কারাগারে আটক আছেন। স্বামীর শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য তাকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।

বৃহস্পতিবার সকালে প্যারোলে মুক্তি পাওয়ার পর দীপু মনিকে মুন্সীগঞ্জ কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ঢাকায় নিয়ে আসা হয়। জানাজার নামাজের সময় তিনি প্রিজন ভ্যানে ছিলেন এবং জানাজা শেষে শেষবারের মতো স্বামীকে দেখেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন: নুর

বনানীতে দাফন হলেন তৌফীক নাওয়াজ, দীপু মনি ফিরছেন কারাগারে

আপলোড সময় : ০৬:০০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬