ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইমরান খানকে হাসপাতালে নেয়ার নির্দেশ, গঠন করা হলো মেডিকেল বোর্ড

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:২৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ২০৫ Time View

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে নেয়ার নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১৮ আগস্ট) আদালত তার শারীরিক অবস্থার উদ্বেগের মধ্যে পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য এ আদেশ দেয়।

সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চের নেতৃত্বে ছিলেন বিচারপতি শহিদ ওয়াহিদ। আদালত ইমরান খানের চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠনের পাশাপাশি তার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ নিশ্চিত করার নির্দেশও দেয়।

বিচারপতি ওয়াহিদ বলেন, বন্দির মৌলিক অধিকার বিবেচনায় নিয়ে স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে এই আদেশ দেয়া হয়েছে। আদালত উল্লেখ করে, পাকিস্তানের সংবিধানের ৯ অনুচ্ছেদে জীবন ও চিকিৎসাসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করা হয়েছে।

ইমরান খান বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। কারা কর্তৃপক্ষের প্রতিবেদনে বলা হয়, ইমরান ও তার স্ত্রীকে পর্যাপ্ত চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। তবে, চিকিৎসকরা ইমরানের স্বাস্থ্য সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এদিকে, ইমরানের আইনজীবী ও পরিবারের সদস্যদের তার চিকিৎসা প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশ না করতে এবং বিষয়টি রাজনৈতিক ইস্যুতে পরিণত না করার নির্দেশ দিয়েছেন আদালত।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন ৩৪৯ সংসদ সদস্য

ইমরান খানকে হাসপাতালে নেয়ার নির্দেশ, গঠন করা হলো মেডিকেল বোর্ড

আপলোড সময় : ০৩:২৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬