ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কোস্ট গার্ড ও নৌপরিবহন অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ২০৮ Time View

বাংলাদেশ কোস্ট গার্ড এবং নৌপরিবহন অধিদপ্তরের মধ্যে সামুদ্রিক নিরাপত্তা ও জরুরি উদ্ধারকাজে সমন্বিত পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরে এ চুক্তির স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক এবং নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী সাংবাদিকদের এ তথ্য জানান। নৌপরিবহন অধিদপ্তর বাংলাদেশের Maritime Safety Administration হিসেবে জাহাজের নিরাপত্তা ও সামুদ্রিক দূষণ প্রতিরোধে দায়িত্ব পালন করে।

বাংলাদেশ কোস্ট গার্ড, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি আইন প্রয়োগকারী সংস্থা, সামুদ্রিক এলাকায় আইন প্রয়োগ ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করে। উভয় প্রতিষ্ঠানের কার্যক্রমের মধ্যে সামুদ্রিক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

সমঝোতা স্মারকটি সামুদ্রিক নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার কাঠামো প্রদান করবে। এতে দায়িত্ব ও কর্তব্যের সুস্পষ্ট সমন্বয়, তথ্য ও কারিগরি তথ্যের আদান-প্রদান এবং আন্তর্জাতিক অডিটের জন্য প্রয়োজনীয় তথ্য সংরক্ষণের সুযোগ সৃষ্টি হবে।

এই সমঝোতা স্মারক বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা ও প্রশাসনিক সক্ষমতা আরও শক্তিশালী করবে এবং আন্তর্জাতিক সামুদ্রিক অঙ্গনে দেশের দায়িত্বশীল ভূমিকা সুদৃঢ় করবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনে ওপেন ব্যালটে ভোটগ্রহণ হবে: সিইসি

কোস্ট গার্ড ও নৌপরিবহন অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

আপলোড সময় : ০৬:১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬