প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের টকশো ‘স্বাধীন সংলাপ’-এ বিতর্কিত আলোচনা করার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পাল্টাপাল্টি পোস্ট করেছেন।
আজ মঙ্গলবার পৃথক ফেসবুক পোস্টে একে অপরকে ইঙ্গিত করে মন্তব্য করেন দুই রাজনীতিক। সোমবার (১৭ আগস্ট) রাতে অনুষ্ঠিত টকশোতে বর্তমান সরকারের ১৮০ দিনের কার্যক্রমের মূল্যায়ন নিয়ে আলোচনা চলাকালে রাশেদ ও তুষারের মধ্যে তর্ক শুরু হয়।
রাশেদ খান অভিযোগ করেন, টকশোর শেষ পর্যায়ে তুষার তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন। তিনি বলেন, ‘আমি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় জেল খেটেছি, কিন্তু তুষার আমার জেল-জুলুমের মূল্যায়ন করেনি।’
অন্যদিকে, তুষার রাশেদের মিডিয়ার সঙ্গে সম্পর্কের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘মিডিয়ার সঙ্গে তার সম্পর্ক শতভাগ অর্গানিক।’ তিনি আরও উল্লেখ করেন, ‘রাস্তার কুকুরের কথায় আমার পরিচয় তৈরি হয় না।’
এভাবে দুই রাজনীতিকের মধ্যে চলমান এই বিতর্ক সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
অনলাইন ডেক্স 























