ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০০:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

গাজায় প্রতি রাতে ৩০ থেকে ৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান জানিয়েছেন ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। তিনি দাবি করেছেন, শুধু তাৎক্ষণিকভাবে হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের নয়, আরও অনেক ফিলিস্তিনিকে লক্ষ্য করে হত্যা করা উচিত।

রোববার (১৬ আগস্ট) প্রকাশিত একটি পডকাস্টে সাবেক ইসরাইলি বন্দি রোম ব্রাসলাভস্কির সঙ্গে আলাপকালে বেন-গভির এসব মন্তব্য করেন। তার এই বক্তব্য ফিলিস্তিনি গণমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।

বেন-গভির গাজায় চলমান যুদ্ধবিরতির আওতায় সামরিক অভিযান শিথিল করার সিদ্ধান্তের সমালোচনা করেন। তিনি নতুন করে ফিলিস্তিনিদের লক্ষ্য করে পরিকল্পিত হত্যাকাণ্ড জোরদার করার দাবি জানান। যদিও ইসরায়েলি সামরিক বাহিনীর ওপর সরাসরি আদেশ দেওয়ার আইনগত এখতিয়ার তার নেই, তবে তিনি নিরাপত্তা ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে এই বক্তব্য দিয়েছেন।

পডকাস্টে বেন-গভির ফিলিস্তিনিদের স্থায়ীভাবে বিতাড়ন এবং সেখানে নতুন অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনের আহ্বান জানান। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা এই ধরনের কার্যক্রমকে ‘জাতিগত নিধন’ হিসেবে বিবেচনা করছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েলি হামলায় ১,২৫০ জনেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

বেন-গভিরের বিতর্কিত আচরণের কারণে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তিনি ফিলিস্তিনি বন্দিদের জন্য মৃত্যুদণ্ডের বিধান সমর্থন করেন এবং তার সাম্প্রতিক বক্তব্য মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘অ্যাডমিশন ফেস্ট, ফল ২০২৬’-এর উদ্বোধন

গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

আপলোড সময় : ১২:০০:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬