ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৩৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ র‍্যালি, কবুতর অবমুক্তকরণ, বেলুন উড্ডয়ন, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ এবং ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার নেতৃত্বে আনন্দ র‍্যালি বের হয়, যা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

হেলিপ্যাডে জাতীয় পতাকা উত্তোলন, কবুতর অবমুক্তকরণ ও বেলুন উড্ডয়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর বৃক্ষরোপণ কর্মসূচি এবং ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করা হয়। ক্যাম্পাসের সব মসজিদ ও উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, গবেষণার সফলতার জন্য দীর্ঘমেয়াদী কাজের প্রয়োজন। তিনি তরুণ প্রজন্মকে বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত প্রযুক্তি কাজে লাগানোর আহ্বান জানান।

উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি প্রাক্তন শিক্ষার্থীদের একটি কার্যকর প্ল্যাটফর্মের মাধ্যমে একত্রিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শাহরুখ খানের ‘মান্নাত’ থেকে ৮ ফুট লম্বা সাপ উদ্ধার

বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপলোড সময় : ০৫:৩৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬