ঢাকা ০২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১৬:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবনের দেইর এজ-জাহরানি এলাকায় লক্ষ্যভিত্তিক হামলা চালিয়ে আবু হাসান আলাকে হত্যা করা হয়েছে।

জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, আলা হিজবুল্লাহর বদর ইউনিটের গুরুত্বপূর্ণ একজন কমান্ডার ছিলেন এবং ওই এলাকায় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে হিজবুল্লাহর অভিযান পরিচালনায় তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সপ্তাহান্তে দক্ষিণ লেবনের আনসার এলাকায় হিজবুল্লাহর একটি সামরিক সদর দপ্তরে নির্ভুল হামলা চালানোর পর আলাকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়।

ইসরায়েলি নৌবাহিনী গাজা উপকূলজুড়ে নতুন একটি উপকূলীয় প্রতিরক্ষাব্যবস্থা চালু করেছে, যা হামাসের সম্ভাব্য হামলা ঠেকাতে ব্যবহৃত হবে। এদিকে, পশ্চিম তীরে নিরাপত্তা অভিযান চালিয়ে দুটি অবৈধ ইসরায়েলি বসতি সরিয়ে দেওয়া হয়েছে।

ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজনা তীব্র রয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হিজবুল্লাহর বিরুদ্ধে আরো হামলার হুমকি দিয়েছেন। লেবাননের জাতীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, শনিবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ১১ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘অ্যাডমিশন ফেস্ট, ফল ২০২৬’-এর উদ্বোধন

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত

আপলোড সময় : ১২:১৬:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬