ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মমেক হাসপাতালে পরিদর্শন করলেন ত্রাণ প্রতিমন্ত্রী, সেবার মান উন্নয়নের নির্দেশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:১৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন এমপি। এটি তার হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রথম পরিদর্শন।

গতকাল সোমবার হাসপাতাল পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি ও সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তাদের ফুলেল শুভেচ্ছা জানান হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন।

পরিদর্শনের সময় একটি আলোচনা সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, সমস্যা এবং সঙ্কটের বিষয়ে অবহিত করেন পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন।

সভা শেষে, প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য শায়রুল কবির খানের ছোট বোন শিউলি খানমকে দেখতে যান, যিনি আইসিইউতে চিকিৎসাধীন। তারা রোগীর শয্যা পাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং চিকিৎসার খোঁজ খবর নেন। শিউলি খানমের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন প্রতিমন্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, শিউলি খানম গত ১৫ আগস্ট ব্রেইন স্টোকে আক্রান্ত হন এবং প্রথমে নেত্রকোণা জেলা হাসপাতালে ভর্তি হন। পরে তার অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে ভর্তি আছেন। হাসপাতালের উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম জানান, শিউলি খানমের চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন ৩৪৯ সংসদ সদস্য

মমেক হাসপাতালে পরিদর্শন করলেন ত্রাণ প্রতিমন্ত্রী, সেবার মান উন্নয়নের নির্দেশ

আপলোড সময় : ০৪:১৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬