ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৬৯০ বন্দি এখনো পলাতক, তথ্য নেই ১৬৬ জনের: কারা মহাপরিদর্শক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:২৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ২০৬ Time View

জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন কারাগার ভেঙে পালিয়ে যাওয়া ৬৯০ জন বন্দি এখনো পলাতক রয়েছেন। এ তথ্য জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। তিনি বলেন, তাদের মধ্যে ১৬৬ বন্দির তথ্য খুঁজে পাচ্ছে না কারাগার কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর বকশীবাজার কারা অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন। কারা মহাপরিদর্শক জানান, ২০২৪ সালে ২২৪৭ বন্দি কারাগার ভেঙে পালিয়ে গিয়েছিল, যার মধ্যে ৬৯০ জন এখনও পলাতক রয়েছে। নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া ৮২৬ বন্দির মধ্যে ১৬৬ জনের তথ্য পাওয়া যাচ্ছে না।

তিনি আরও জানান, কারাগার থেকে নয়জন জঙ্গি বন্দি পালিয়েছিল, যার মধ্যে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি তিনজন এখনও পলাতক। কারাগারে বন্দিদের সংখ্যা ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি হওয়ায় আবাসন সমস্যা দেখা দিয়েছে, ফলে জঙ্গিদের আলাদা করে রাখা সম্ভব হচ্ছে না।

কারা মহাপরিদর্শক বলেন, কারাগার পরিচালনার পাশাপাশি আধুনিক সংশোধনমূলক সেবা গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হচ্ছে। গত ২৪ জুন থেকে ময়মনসিংহ জেলা কারাগারকে ‘ক্যাশলেস’ কারাগার হিসেবে পরিচালনা করা হচ্ছে, যা স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়তা করবে।

তিনি জানান, জনবল সংকট নিরসনের জন্য ১,৮৯৯টি নতুন পদ অনুমোদন করা হয়েছে এবং আরও ১,৫০০টি পদের চাহিদা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। নতুন কারাগার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, ইতোমধ্যে দুটি কেন্দ্রীয় কারাগার ও আটটি জেলা কারাগার চালু করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন ৩৪৯ সংসদ সদস্য

৬৯০ বন্দি এখনো পলাতক, তথ্য নেই ১৬৬ জনের: কারা মহাপরিদর্শক

আপলোড সময় : ০২:২৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬