ঢাকা ১০:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রিন রোডের রূপসা রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:২১:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

রাজধানীর গ্রিন রোডের রূপসা রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিরাজুম মুনীরা কায়ছানের নেতৃত্বাধীন মোবাইল কোর্ট এ জরিমানা করেন।

মোবাইল কোর্ট পরিচালনাকালে রূপসার রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার এবং ফ্লোর ভাঙা অবস্থায় পরিলক্ষিত হয়। রান্নাঘরে তথা রেফ্রিজারেটরে যথাযথ লেবেলবিহীন অবস্থায় মাছ, মাংস, গ্রিল চিকেন এবং বিভিন্ন ধরনের রান্না করা মসলা সংরক্ষণ করতে দেখা যায়।

এ ছাড়া রেস্তোরাঁ নিবন্ধন সনদ, প্রিমিসেস লাইসেন্স, খাদ্যকর্মীদের স্বাস্থ্যসনদ এবং পেস্ট কন্ট্রোল প্রমাণক প্রদর্শনে ব্যর্থ হওয়ার অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এক লাখ অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিক আদায় করা হয়।

এসময় নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়া ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নগর উন্নয়নে এবিজি ও ডিএনসিসির সমন্বিত উদ্যোগের আশ্বাস

গ্রিন রোডের রূপসা রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

আপলোড সময় : ০৮:২১:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬