রাজধানীর নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল মোড়ে একটি শপিং ব্যাগ থেকে ককটেল সদৃশ কয়েকটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে নিউমার্কেটমুখী সড়কের পাশ থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন যুবক মাস্ক পরা অবস্থায় সেখানে হাতাহাতি করছিলেন। কিছুক্ষণ পর একটি শপিং ব্যাগ পড়ে থাকতে দেখা যায়।
ব্যাগের ভেতর লাল টেপ মোড়ানো কয়েকটি বস্তু দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে রাখে এবং ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়।
বর্তমানে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা করছেন। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অনলাইন ডেক্স 
























