ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্বপ্নে বিয়ের অর্থ: ইসলামের দৃষ্টিভঙ্গি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:১৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

ঘুমের মধ্যে স্বপ্ন দেখা একটি সাধারণ মানব অভিজ্ঞতা। অনেকেই স্বপ্নে নিজেদের বিয়ে হতে দেখেন, যা নিয়ে প্রশ্ন ওঠে—এটির কোনো বিশেষ অর্থ আছে কি? ইসলামের দৃষ্টিতে এ ধরনের স্বপ্নের ব্যাখ্যা কী?

ইসলামি দৃষ্টিতে স্বপ্নের নির্দিষ্ট কোনো তাবির নেই। হাদিস ও ইসলামি ব্যাখ্যাগ্রন্থে স্বপ্নকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়েছে। আল্লামা ইবনে হাজার আসকালানি (রহ.)-এর ব্যাখ্যা অনুযায়ী, কিছু স্বপ্ন সত্য ও সুসংবাদের সঙ্গে সম্পর্কিত হতে পারে, আবার কিছু স্বপ্ন মানুষের চিন্তা-ভাবনার প্রতিফলন বা শয়তানের পক্ষ থেকে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে।

হাদিসে ভালো স্বপ্ন দেখলে আল্লাহর প্রশংসা করতে এবং তা বিশ্বস্ত ব্যক্তির কাছে বলার কথা বলা হয়েছে। অপরদিকে, অপছন্দনীয় স্বপ্ন দেখলে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে তা অন্যের কাছে প্রকাশ না করার নির্দেশনা রয়েছে।

অবিবাহিত ব্যক্তিরা যদি বিয়ের বিষয়ে চিন্তা করেন, তাহলে ঘুমের মধ্যে নিজের বিয়ে দেখাকে তাঁদের মনের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে দেখা যেতে পারে। কিছু ইসলামি তাবিরগ্রন্থে এটি রিজিক ও আর্থিক অবস্থার উন্নতির ইঙ্গিত হিসেবেও উল্লেখ করা হয়েছে।

বিবাহিত পুরুষের জন্য স্বপ্নে বিয়ে সামাজিক মর্যাদা বৃদ্ধি বা কর্মক্ষেত্রে অগ্রগতির ইঙ্গিত হতে পারে। অন্যদিকে, বিবাহিত নারীর জন্য দ্বিতীয় বিয়ে দেখার ক্ষেত্রে কিছু ব্যাখ্যাবিদ এটি সম্ভাব্য বিপদের ইঙ্গিত হিসেবে দেখেছেন। তবে, এসব স্বপ্নের ব্যাখ্যা ব্যক্তির অবস্থান ও পরিস্থিতির ওপর নির্ভর করে ভিন্ন হতে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গ্রিন রোডের রূপসা রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

স্বপ্নে বিয়ের অর্থ: ইসলামের দৃষ্টিভঙ্গি

আপলোড সময় : ০৬:১৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬