ঢাকা ১০:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৭৭ কর্মকর্তা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:০০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

সরকার বিভিন্ন ক্যাডারের ২৭৭ সিনিয়র সহকারী সচিব ও সমমর্যাদার কর্মকর্তাকে উপসচিব হিসেবে পদোন্নতি দিয়েছে। সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্যে ২৬২ জন সিনিয়র সহকারী সচিব এবং ১৫ জন বিভিন্ন দূতাবাসে কর্মরত কর্মকর্তা রয়েছেন।

পদোন্নতি পাওয়া ২৭৭ কর্মকর্তার মধ্যে প্রশাসন ক্যাডারের ১৯০ জনসহ কৃষি, আনসার, নিরীক্ষা ও হিসাব, সমবায়, সাধারণ শিক্ষা, পরিবার পরিকল্পনা, মৎস্য, স্বাস্থ্য, তথ্য, পশু সম্পদ, পুলিশ, ডাক, জনস্বাস্থ্য প্রকৌশল, গণপূর্ত, রেলওয়ে, সড়ক ও জনপথ, পরিসংখ্যান, কর ও টেলিযোগাযোগ ক্যাডারের কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন।

পদোন্নতির আদেশে বলা হয়েছে, পদোন্নতির পর ২৬২ জন কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হবে। কর্মকর্তাদের কর্মস্থল পরিবর্তন হলে নতুন দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে।

এছাড়া, বিভিন্ন দূতাবাসে কর্মরত ১৫ জন কর্মকর্তার পদোন্নতির ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় কর্মকর্তার প্রেষণ পদের বেতন স্কেল উন্নীত করবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর সরাসরি অথবা অনলাইনে দাখিল করতে পারবেন।

পদোন্নতির পর কর্মকর্তাদের বেতন-ভাতা উন্নীত পদে যোগদানের তারিখ থেকে প্রাপ্য হবে, তবে বৈদেশিক ভাতা এবং এন্টারটেইনমেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাসের মূল পদের হার প্রযোজ্য হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নগর উন্নয়নে এবিজি ও ডিএনসিসির সমন্বিত উদ্যোগের আশ্বাস

উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৭৭ কর্মকর্তা

আপলোড সময় : ০৮:০০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬