ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘অ্যাডমিশন ফেস্ট, ফল ২০২৬’-এর উদ্বোধন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৫১:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘অ্যাডমিশন ফেস্ট, ফল–২০২৬’। রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মাসব্যাপী এ উৎসবের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে অ্যাডমিশন ফেস্টের উদ্বোধন করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী। এ সময় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার, রেজিস্ট্রার, বিভিন্ন স্কুলের ডিন, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এবারের অ্যাডমিশন ফেস্টে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আকৃষ্ট করতে বিশেষ ছাড় ও স্কলারশিপের সুযোগ রাখা হয়েছে। ভর্তি ফিতে ৭৫ শতাংশ ছাড় এবং টিউশন ফিতে ১০ শতাংশ বিশেষ স্কলারশিপ দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের জন্য উপহার হিসেবে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ফ্ল্যাগশিপ ব্যাগ, আকর্ষণীয় টি-শার্ট ও গ্র্যান্ড গিফট বক্স প্রদান করা হবে। মাসব্যাপী এ উৎসবে তথ্যভিত্তিক দিকনির্দেশনা, অ্যাকাডেমিক পরামর্শ ও ক্যারিয়ার কাউন্সেলিংয়ের ব্যবস্থা থাকবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গবেষণা ও কর্মমুখী শিক্ষায় অগ্রাধিকার, আধুনিক ক্লাসরুম, উন্নত ল্যাব সুবিধা, উচ্চগতির ইন্টারনেট এবং সমৃদ্ধ লাইব্রেরির মাধ্যমে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গত ২২ বছরে উচ্চশিক্ষার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে জুলাই হত্যা মামলার রায় ঘোষণা অপেক্ষায়

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘অ্যাডমিশন ফেস্ট, ফল ২০২৬’-এর উদ্বোধন

আপলোড সময় : ০১:৫১:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬