ঢাকা ১০:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুক পোস্ট, কলেজশিক্ষক বরখাস্ত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৪১:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী মহাবিদ্যালয়ের এক প্রভাষককে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার কলেজের ব্যবস্থাপনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বরখাস্তের আগে ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া সোহেলী আক্তার গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের প্রভাষক। তিনি ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজের ফেসবুক আইডিতে একটি ফটোকার্ড পোস্ট করেন, যেখানে বঙ্গবন্ধুর ছবি এবং ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি’ লেখা ছিল। ক্যাপশনে তিনি ‘বিনম্র শ্রদ্ধা’ উল্লেখ করেন।

কলেজের অধ্যক্ষ ওয়াহেদুল ইসলাম বলেন, ‘প্রভাষক সোহেলী আক্তার নিষিদ্ধঘোষিত সংগঠনের প্রধানকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। বিষয়টি জানতে পেরে আমরা সিদ্ধান্ত নিয়েছি। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কেউ এ ধরনের রাষ্ট্রবিরোধী পোস্ট দিতে পারেন না। কলেজের শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

অন্যদিকে, সোহেলী আক্তার জানান, তিনি বরখাস্তের বিষয়টি জানতেন না এবং সাংবাদিকদের ফোনে বিষয়টি জানতে পারেন। তিনি বলেন, ‘আমার কী দোষ, সেটাও তো জানি না। এ বিষয়ে আমার কিছু বলার নেই।’

কলেজের ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘আমরা বসে সর্বসম্মতিক্রমে তাঁকে সাময়িক বরখাস্ত করেছি।’ তবে তিনি স্বীকার করেন যে, কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নগর উন্নয়নে এবিজি ও ডিএনসিসির সমন্বিত উদ্যোগের আশ্বাস

রাজশাহীতে বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুক পোস্ট, কলেজশিক্ষক বরখাস্ত

আপলোড সময় : ০৭:৪১:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬