রাজশাহীসহ দেশের ছয় জেলায় চিলিং সেন্টার ইনচার্জ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ ডেইরি লিমিটেড। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ০৯ আগস্ট এবং চলবে আগামী ২২ আগস্ট পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীর বয়স ২২ বছর হতে হবে। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
নিয়োগের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে ফুড টেকনোলজিতে ডিপ্লোমা অথবা যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এসএসসি পর্যায়ে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতার ক্ষেত্রে প্রার্থীদের ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীর জন্য আবেদন করার সুযোগ রয়েছে।
কর্মস্থল হিসেবে চাঁপাইনবাবগঞ্জ, যশোর, খুলনা, পাবনা, রাজশাহী এবং সাতক্ষীরা উল্লেখ করা হয়েছে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে টি/এ, মোবাইল বিল, উৎসব বোনাস এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী আরও সুবিধা।
আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে আগ্রহীরা নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে পারেন। আবেদনের শেষ সময় ২২ আগস্ট ২০২৬।
অনলাইন ডেক্স 

























