ঢাকা ১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তালাবদ্ধ বিদ্যালয়ে শিক্ষকের অভাবে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৩১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ২০৭ Time View

কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের খেওয়ার আলগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার কোনো শিক্ষক উপস্থিত না থাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। বিদ্যালয়ে ৮০ জন শিক্ষার্থীর জন্য পাঁচজন শিক্ষক কর্মরত থাকলেও নিয়মিত আসেন না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

আজ সকালে বিদ্যালয়ে এসে শিক্ষার্থীরা তালাবদ্ধ শ্রেণিকক্ষে প্রবেশ করতে পারেনি। দুপুর গড়িয়ে যাওয়ার পর তারা চিৎকার করে প্রতিবাদ জানাতে শুরু করে এবং তালা ভাঙার চেষ্টা করে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ে মিড-ডে মিলের খাদ্যসামগ্রীও বিতরণ করা হয়নি।

শিক্ষার্থীরা জানান, আগামী মঙ্গলবার থেকে তাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন শুরু হবে, কিন্তু আজ কোনো শিক্ষক না আসায় তারা উদ্বিগ্ন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফা সুলতানা নিয়মিত আসেন না বলেও অভিযোগ রয়েছে।

কুড়িগ্রাম সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোবাশ্বের আলী জানিয়েছেন, আজ কোনো শিক্ষক বিদ্যালয়ে যাননি এবং প্রত্যেক শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী বলেন, বিষয়টি জানার পর অভিযুক্ত শিক্ষকদের শোকজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের ভারত সফর নিয়ে বীণা সিক্রির সমালোচনা

তালাবদ্ধ বিদ্যালয়ে শিক্ষকের অভাবে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপলোড সময় : ০৬:৩১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬