ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ডাক্তারদের সম্বোধন নিয়ে রোগীদের অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত নারী চিকিৎসকদের ‘ম্যাডাম-স্যার’ সম্বোধন না করলে রোগীদের ভোগান্তির অভিযোগ উঠেছে। এ নিয়ে রোগী ও তাদের স্বজনদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের সামনের দরজায় চিকিৎসকদের সম্বোধনের বিষয়ে লিখিত নির্দেশনা টানানো হয়েছে, যেখানে বলা হয়েছে, ‘কোন মহিলা ডাক্তারকে ম্যাডাম-স্যার ছাড়া অন্য কিছু ডাকবেন না।’

জুলেখা বেগম নামের এক রোগী জানান, তারা গ্রামের মানুষ এবং মহিলাদের ‘আপা’ ও পুরুষদের ‘ভাই’ বলে সম্বোধন করতে অভ্যস্ত। তবে চিকিৎসকদের রাগান্বিত হওয়ার কারণে চিকিৎসা নিতে ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় রোগী ও স্বজনদের মতে, চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে পারস্পরিক সম্মান ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করাই বেশি গুরুত্বপূর্ণ।

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা (টিএইচও) ডা. আবুল কালাম আজাদ জানান, রোগীদের ‘ম্যাডাম-স্যার’ বলতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই এবং নির্দেশনাটি দ্রুত অপসারণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নতুন কমিটি নিয়ে রুহুল কবির রিজভীর বক্তব্য

কুমিল্লায় ডাক্তারদের সম্বোধন নিয়ে রোগীদের অভিযোগ

আপলোড সময় : ০৫:১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬