ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, মহাসচিব পদে নতুন মুখ আসবে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৫২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে নির্বাচিত করেছেন। এই সিদ্ধান্তের পর দলের মহাসচিব পদ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্যরা তারেক রহমানের সিদ্ধান্তকে স্বাগত জানান।

বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন এবং তিনি মহাসচিব পদ ও জাতীয় স্থায়ী কমিটি সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।

মহাসচিব পদে নতুন কে আসছেন, সে বিষয়ে রিজভী বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী দায়িত্ব দেবেন এবং পরে এ বিষয়ে তথ্য জানানো হবে। বর্তমানে দলের রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের নাম ঘোষণা করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় বিএনপি কার্যালয়ে তালা দিল ছাত্রদল

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, মহাসচিব পদে নতুন মুখ আসবে

আপলোড সময় : ০৪:৫২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬