ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সচিবালয়ে বিএনপির বৈঠক হয়নি, দাবি গয়েশ্বরের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৩৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ২২৫ Time View

সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির কোনো বৈঠক হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘আজকে কোনো বৈঠক ছিল না। যেহেতু তিনি প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান, ওনাকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, উনি আমাদের ডেকে সিদ্ধান্ত জানিয়েছেন। সেখানে কোনো বৈঠক হয়নি।’

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন গয়েশ্বর।

নির্বাচনী কমিশনের কাছে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়। মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এবং সমর্থক গয়েশ্বর চন্দ্র রায়।

এর আগে, বেলা ২টার পরে আবদুল মঈন খানের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল নির্বাচন কমিশনে উপস্থিত হন এবং বেলা দুইটা ২৪ মিনিটে আগামী ২০ আগস্ট অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দেন।

একই বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও জানান, এটি স্থায়ী কমিটির বৈঠক ছিল না। স্থায়ী কমিটির সদস্যরা আগেই দলীয় চেয়ারম্যানকে প্রার্থিতা চূড়ান্ত করতে দায়িত্ব দিয়েছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকাকে বাসযোগ্য করার পরিকল্পনা সরকারের: প্রতিমন্ত্রী ইশরাক

সচিবালয়ে বিএনপির বৈঠক হয়নি, দাবি গয়েশ্বরের

আপলোড সময় : ০৪:৩৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬