ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ নাগরিকের মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৩১:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত অবস্থায় দোরোখিন সের্গেই নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে প্রকল্পের ‘৫.৭ বিল্ডিং’ এলাকায় কাজ করার সময় অসুস্থ হয়ে তার মৃত্যু ঘটে।

সের্গেই (৫১) রূপপুর বিদ্যুৎপ্রকল্পে রুশ পারমাণবিক প্রযুক্তি ও প্রকৌশল প্রতিষ্ঠান ‘অ্যাটমটেক এনার্জো’-এর কর্মী হিসেবে নিয়োজিত ছিলেন। সকাল ৫.৭ বিল্ডিংয়ের ভেতরে কাজ করার সময় তিনি হঠাৎ অসুস্থতা অনুভব করে মাটিতে ঢলে পড়েন।

প্রকল্প সূত্রে জানা গেছে, কোম্পানির চিকিৎসক ঘটনাস্থলে পৌঁছে তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সের্গেই প্রথমে প্রকল্পের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নেন এবং হাসপাতালে যেতে অনিচ্ছা প্রকাশ করেন। পরে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।

ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, আইনগত ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। চিকিৎসকের রিপোর্ট ও ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মৎস্য খাতে নতুন অর্থনীতির সম্ভাবনা ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ নাগরিকের মৃত্যু

আপলোড সময় : ০৪:৩১:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬