ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলের স্ত্রীকে জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি বললেন তিনি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৩০:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ২৩৮ Time View

বাংলাদেশের বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেছেন। তিনি রাজনৈতিক জীবনের বিভিন্ন কঠিন সময়ে স্ত্রীর সাহস ও সহযোগিতার কথাও স্মরণ করেন।

সম্প্রতি একটি অনলাইন সংবাদমাধ্যমকে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, "আমার সহধর্মিণী (রাহাত আরা বেগম) আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। আমি আল্লাহ তায়ালার কাছে সবসময় শুকরিয়া আদায় করি।" তিনি স্ত্রীর সঙ্গে বিয়ের পরের জীবনের পরিবর্তন ও রাজনৈতিক জীবনে আসার কথা উল্লেখ করেন।

মির্জা ফখরুল জানান, তার স্ত্রী দীর্ঘদিন একটি বীমা প্রতিষ্ঠানে চাকরি করেছেন এবং সন্তানদের পড়াশোনা ও পরিবারের দায়িত্ব সামলাতে অনেক পরিশ্রম করেছেন। তিনি বলেন, "আমার মেয়েরা হলিক্রস স্কুলে পড়াশোনা করেছে এবং কষ্ট করেছেন।"

রাজনৈতিক জীবনের সংকটময় সময়গুলোতে স্ত্রীর দৃঢ়তার কথাও তুলে ধরেন তিনি। মির্জা ফখরুল বলেন, "প্রত্যেকটা বিপদের সময় উনি কারেজিয়াসলি দাঁড়াতেন।" তিনি স্ত্রীর সাহসিকতার প্রশংসা করে বলেন, রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলায় তার স্ত্রীর সহযোগিতা ও ত্যাগের মূল্য অনেক।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

ঢাকাকে বাসযোগ্য করার পরিকল্পনা সরকারের: প্রতিমন্ত্রী ইশরাক

মির্জা ফখরুলের স্ত্রীকে জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি বললেন তিনি

আপলোড সময় : ০১:৩০:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬