ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার মৃত্যুর পরও গোল্ডেন জিপিএ-৫ পেল লাবিব

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ২১১ Time View

নোয়াখালীর অদম্য মেধাবী শিক্ষার্থী আবতাহি উদ্দিন লাবিব এসএসসি পরীক্ষার শেষ বিষয়ে অংশ নিয়ে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা তার এই অর্জনে আবেগঘন পরিবেশ সৃষ্টি করেছে।

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে নোয়াখালী জিলা স্কুল থেকে ২৩৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১৩১ জন জিপিএ-৫ অর্জন করে। লাবিব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে সব বিষয়ে এ-প্লাস পেয়ে গোল্ডেন জিপিএ-৫ লাভ করে।

গত ২০ মে জীববিজ্ঞান পরীক্ষার দিন সকালে বাবার মরদেহ রেখে পরীক্ষাকেন্দ্রে গিয়েছিল লাবিব। পরীক্ষা শেষে বাবার জানাজা ও দাফনকাজে অংশ নেয়। তার বাবা মফিদুল আলম চাটখিল মহিলা ডিগ্রি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন এবং ১৯ মে রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

লাবিব বলেন, বাবাকে হারানো ছিল তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত। তিনি বাবার স্বপ্ন পূরণের কথা ভেবে নিজেকে শক্ত রেখে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। বাবার প্রতি তার ভালোবাসা ও শ্রদ্ধা এই ফলাফলে প্রতিফলিত হয়েছে।

চাটখিল মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ফারুক সিদ্দিকী ফরহাদ বলেন, লাবিবের এই অর্জন তার বাবার স্বপ্ন পূরণের একটি গুরুত্বপূর্ণ ধাপ। অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, লাবিবের সাফল্য অধ্যবসায় ও মানসিক শক্তির উদাহরণ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড শুমারির চাকরি না পেয়ে দুই ছাত্রদল নেতার পদত্যাগ

বাবার মৃত্যুর পরও গোল্ডেন জিপিএ-৫ পেল লাবিব

আপলোড সময় : ১২:৩১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬