ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় এনসিপির জেলা কমিটি প্রত্যাখ্যান, ৭২ ঘণ্টার আল্টিমেটাম

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:২৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ২০১ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাতক্ষীরা জেলা আহ্বায়ক কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন দলের স্থানীয় নেতাকর্মীরা। তারা অনুমোদিত জেলা কমিটিকে ‘অস্বচ্ছ’ ও ‘একপেশে’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে আগামী ৭২ ঘণ্টার মধ্যে কমিটি পরিবর্তন না হলে গণপদত্যাগের হুমকি দিয়েছেন তারা।

সোমবার (১০ আগস্ট) বিকেলে সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড়ের আল-বারাকা হোটেলে আয়োজিত পৃথক কর্মসূচিতে নেতাকর্মীরা তাদের অবস্থান তুলে ধরেন। জেলা জাতীয় নাগরিক পার্টির নেতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি না থাকলেও তারা বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিলেন। তবে সম্প্রতি প্রকাশিত জেলা কমিটিতে তাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি।

নেতাকর্মীরা জানান, এটি কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় বরং ‘প্রশ্নবিদ্ধ সাংগঠনিক প্রক্রিয়ার’ বিরুদ্ধে একটি নীতিগত প্রতিবাদ। তারা দাবি করেন, পদ-পদবি ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে নয়, বরং ত্যাগ, যোগ্যতা ও সাংগঠনিক দক্ষতার ভিত্তিতে নির্ধারণ করা উচিত।

এদিকে, একই সময়ে জাতীয় ছাত্রশক্তির জেলা শাখাও এনসিপির জেলা আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করেছে। তাদের অভিযোগ, কেন্দ্রীয় কমিটি অনুমোদিত কমিটি ‘অস্বচ্ছ’ এবং আন্দোলনের মূল ধারার প্রতিনিধিদের অবমূল্যায়ন করে গঠিত হয়েছে। তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।

দুই পক্ষের বক্তব্যে নতুন জেলা কমিটির গঠন নিয়ে অসন্তোষের বিষয়টি স্পষ্ট হয়েছে। তবে এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ব বা অনুমোদিত জেলা কমিটির পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। নেতাকর্মীরা সতর্ক করেছেন, দলীয় আদর্শ ও সাংগঠনিক স্বচ্ছতা নিশ্চিত না হলে সাতক্ষীরায় দলের কার্যক্রম ব্যাহত হতে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বরফ সংকটে পটুয়াখালীর মাছ ধরার ট্রলারগুলোর সাগরে যাওয়া বন্ধ

সাতক্ষীরায় এনসিপির জেলা কমিটি প্রত্যাখ্যান, ৭২ ঘণ্টার আল্টিমেটাম

আপলোড সময় : ০৭:২৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬