ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লিভারপুলে যোগ দিলেন বার্সেলোনার ডিফেন্ডার আরাউহো

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

বার্সেলোনার ডিফেন্ডার রোনাল্ড আরাউহো এক মৌসুমের জন্য লিভারপুলের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, পরের মৌসুমে তাকে প্রায় ৫৫ মিলিয়ন ইউরোতে স্থায়ী করার বিকল্প রাখা হয়েছে চুক্তিতে।

লিভারপুল এই মৌসুমে আরাউহোর বেতন দেবে। চুক্তি সহজ করতে তিনি কিছুটা বেতন কমিয়েছেন। উল্লেখ্য, লিভারপুল এই মৌসুমে আরাউহোর জন্য কোনো ধারের ফি দেয়নি।

গত দুই বছর ধরে বার্সেলোনায় নিয়মিত হতে পারেননি ২৭ বছর বয়সী আরাউহো। তিনি অ্যানফিল্ডে নিয়মিত খেলতে পারবেন বলেই ধারণা করা হচ্ছে। গত মৌসুমে উরুগুয়ের আন্তর্জাতিক ফুটবলার সব প্রতিযোগিতায় মাত্র ১৬ ম্যাচে শুরুর একাদশে ছিলেন।

লিভারপুলের এই মৌসুমে ৩৩ নম্বর জার্সি পরবেন আরাউহো। তিনি বলেন, ‘আমি শুরু করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি খুব খুশি। ইতিহাস সমৃদ্ধ এই বড় ক্লাবে আসতে পেরে আমি রোমাঞ্চিত।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের শেয়ার জালিয়াতি মামলার তদন্ত প্রতিবেদন ২৭ অক্টোবর

লিভারপুলে যোগ দিলেন বার্সেলোনার ডিফেন্ডার আরাউহো

আপলোড সময় : ০৩:০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬