ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উজিরপুরে শ্রেণিকক্ষে পলেস্তারা খসে পড়ে আহত শিক্ষক, উদ্বেগ অভিভাবকদের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:১৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

বরিশালের উজিরপুরে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম আহত হয়েছেন। সোমবার (১১ আগস্ট) উজিরপুর সরকারি ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলার ষষ্ঠ শ্রেণির কক্ষে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম জানান, ক্লাস চলাকালে হঠাৎ বিকট শব্দে পলেস্তারা খসে পড়ে। এতে শিক্ষক জাহিদুল ইসলাম আহত হন এবং পরে তাকে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে যায়।

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাথী বলেন, "স্যার ক্লাস নিচ্ছিলেন। হঠাৎ ওপর থেকে ছাদের পলেস্তারা খুলে স্যারের মাথায় পড়ে। আমরা সবাই ভয় পেয়ে যাই।" অপর শিক্ষার্থী সীমা জানান, "পলেস্তারা পড়ার সময় আমরা সবাই ক্লাসে ছিলাম। স্যার আহত হয়েছেন। আমাদেরও খুব ভয় লেগেছে।"

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, পুরোনো ভবনটির নিরাপত্তা নিয়ে তাদের মধ্যে উদ্বেগ রয়েছে। অভিভাবকেরা জানান, প্রতিদিন শিক্ষার্থীদের পুরোনো ভবনে ক্লাস করতে হচ্ছে, যা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করেছে।

প্রধান শিক্ষক মো. শাহ আলম বলেন, "বিদ্যালয়ের ভবনটি ১৯৬০ সালে নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিনের পুরোনো হওয়ায় এর বিভিন্ন অংশের অবস্থা ভালো নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।"

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নিউমার্কেটে চাঁদা তোলায় বাধা, শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ

উজিরপুরে শ্রেণিকক্ষে পলেস্তারা খসে পড়ে আহত শিক্ষক, উদ্বেগ অভিভাবকদের

আপলোড সময় : ১১:১৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬