ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি নম্বর থেকে প্রাণনাশের হুমকি, ঋতব্রত পুলিশের কাছে অভিযোগ দায়ের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৫০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ২০১ Time View

পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত ব্যানার্জি বাংলাদেশি ফোন নম্বর থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে কলকাতার ভবানী ভবনে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল (ডিজি) সিদ্ধনাথ গুপ্তের সঙ্গে সাক্ষাৎ করে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন।

ঋতব্রত জানান, গত ৩ জুন থেকে নিয়মিতভাবে বাংলাদেশের কোড সংবলিত বিভিন্ন নম্বর থেকে তাকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে বিষয়টিকে গুরুত্ব না দিলেও সম্প্রতি হুমকির সংখ্যা ও মাত্রা বেড়ে যাওয়ায় তিনি পুলিশের শরণাপন্ন হয়েছেন।

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। পুলিশ সূত্র জানিয়েছে, হুমকি দেওয়া নম্বরগুলো শনাক্ত করে তদন্ত শুরু হয়েছে। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঋতব্রতকে তার নির্বাচনী এলাকায় চলাচলের সময় বিশেষ সতর্কতা অবলম্বন এবং কঠোর পুলিশি নিরাপত্তা বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

রাজনৈতিক প্রেক্ষাপটে, সর্বশেষ বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী হন ঋতব্রত। তবে মমতা ব্যানার্জির সরকারের পতনের পর তৃণমূলের অভ্যন্তরে ভাঙন শুরু হয়। ঋতব্রতর নেতৃত্বে দলের প্রায় ৬৫ জন বিধায়ক মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে পৃথক ব্লক গঠন করেন। অভিযোগ উঠেছে, দলত্যাগ ও বিরোধী দলনেতার দায়িত্ব গ্রহণের পর থেকেই তাকে লক্ষ্য করে আন্তর্জাতিক নম্বর থেকে হুমকি আসা শুরু হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড শুমারির চাকরি না পেয়ে দুই ছাত্রদল নেতার পদত্যাগ

বাংলাদেশি নম্বর থেকে প্রাণনাশের হুমকি, ঋতব্রত পুলিশের কাছে অভিযোগ দায়ের

আপলোড সময় : ১১:৫০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬