ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক সামিনা লুৎফা আজ মঙ্গলবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে আয়োজিত ‘মিছিলে নতুন মুখ’ শীর্ষক নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দেন। তিনি বলেন, আওয়ামী লীগের ১৭ বছরের স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে শিক্ষার্থীরা সাহস নিয়ে দাঁড়িয়েছিল।
অধ্যাপক লুৎফা উল্লেখ করেন, সেই ব্যবস্থার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন বাংলাদেশের জন্য একটি নতুন সময়ের সূচনা করেছে। তিনি বলেন, শিক্ষার্থীরা একসময় রাজনীতির সঙ্গে যুক্ত হতে চায়নি এবং প্রতিবাদ করতে বাধ্য ছিল। তবে এখন তারা সেই বাধ্যবাধকতা অতিক্রম করেছে এবং সাহসিকতার সঙ্গে নিজেদের অবস্থান তৈরি করেছে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে তাদের মূল কাজ পড়ালেখা। তবে পড়ালেখার পাশাপাশি দেশের সংকটগুলোতে নজর রাখতে হবে এবং বৈশ্বিক জ্ঞানের সঙ্গে সম্পর্কিত হতে হবে। তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান যে, তারা যেন দেশের মানুষের কাজে লাগার মতো বিষয়গুলোতে মনোযোগী হন।
অনলাইন ডেক্স 























