৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় ৫৭টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি। গত বছর এই সংখ্যা ছিল ৪৮টি, অর্থাৎ এবার ৯টি শূন্য পাস প্রতিষ্ঠান বেড়েছে।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চারটি প্রতিষ্ঠান এবারের পরীক্ষায় শূন্য পাস করেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে জামালপুরের সরিষাবাড়ীর চাপারকোনা মোনিয়া আবুল গার্লস হাইস্কুল, মুক্তাগাছা স্কুল অ্যান্ড কলেজ, ফুলবাড়িয়ার শহীদ স্মৃতি গার্লস হাইস্কুল এবং জামালপুরের ইসলামপুরের কাদামতলী করিপাড়া হাইস্কুল।
দিনাজপুর বোর্ডের অধীনে রংপুর বিভাগের ১৮টি বিদ্যালয় থেকে ১২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল, কিন্তু কেউ উত্তীর্ণ হতে পারেনি। শূন্য পাস করা বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে রংপুরের কুমারপুর উচ্চ বিদ্যালয় ও গাসিপুর উচ্চ বিদ্যালয়।
রাজশাহী বোর্ডের ৫টি প্রতিষ্ঠান এবং ঢাকা বোর্ডের ৬টি প্রতিষ্ঠানেও কোনো শিক্ষার্থী পাস করেনি। যশোর বোর্ডের অধীনে ১১ প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি।
চট্টগ্রাম বোর্ডের ৮টি প্রতিষ্ঠান এবং বরিশাল বোর্ডের ৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও পাস করতে পারেনি। এসব তথ্য শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত ফলাফলে উল্লেখ করা হয়েছে।
অনলাইন ডেক্স 























