ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যামিলি কার্ড শুমারির চাকরি না পেয়ে দুই ছাত্রদল নেতার পদত্যাগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের দুই নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে চাকরির সুযোগ না পাওয়াকে কেন্দ্র করে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মেহেদী হাসান রিংকু ও দপ্তর সম্পাদক মো. ইবনে হাসান নিজেদের ফেসবুক আইডিতে পদত্যাগপত্র প্রকাশ করেন। ২০২২ সাল থেকে দায়িত্বে থাকা ইবনে হাসান পদত্যাগপত্রে ব্যক্তিগত ও পারিবারিক কারণ উল্লেখ করেছেন।

অন্যদিকে, ২০০৯ সাল থেকে দলের সঙ্গে যুক্ত সহসভাপতি মেহেদী হাসান রিংকু কর্মীদের অবমূল্যায়ন ও রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেয়ার অভিযোগ এনেছেন। তিনি বলেন, ‘দলের দুঃসময়ে রাজপথে ছিলাম। কিন্তু বর্তমানে দুঃসময়ের কর্মীদের যথাযথ মূল্যায়ন না হওয়া এবং কাজ করার পরিবেশ না থাকায় আমি স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছি।’

এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রানা চপল জানান, তারা বিষয়টি সম্পর্কে খোঁজ নিচ্ছেন, তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পদত্যাগপত্র পাননি।

জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ‘ওই দুই নেতা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে আবেদন করেছিলেন। নিয়োগ না পাওয়ার ক্ষোভ থেকেই হয়তো তারা ফেসবুকে পদত্যাগের কথা লিখেছেন। নিয়ম অনুযায়ী পদত্যাগপত্র জেলা ছাত্রদলের সভাপতি বা সাধারণ সম্পাদকের কাছে জমা দেয়ার কথা থাকলেও তা করা হয়নি। আমরা তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইরানকে মধ্যপ্রাচ্যের অত্যাচারী হিসেবে অভিহিত করলেন ডোনাল্ড ট্রাম্প

ফ্যামিলি কার্ড শুমারির চাকরি না পেয়ে দুই ছাত্রদল নেতার পদত্যাগ

আপলোড সময় : ১২:৪৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬