ঢাকা ০৪:১০ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জুয়া-ক্যাসিনোর বিরুদ্ধে কথা বলায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম, মানববন্ধন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:১০:৫০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ২২৮ Time View

লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইনস্ট্রাক্টর আরিফুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) সদর উপজেলার মোগলহাট টেম্পুস্ট্যান্ড সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এজাহার সূত্রে জানা যায়, গত ১ আগস্ট কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে আরিফুল ইসলামের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা লোহার রড দিয়ে মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে তাকে গুরুতর আহত করে। প্রথমে লালমনিরহাট ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের দাবি, হামলার নয় দিন পরও তার জ্ঞান ফেরেনি।

মানববন্ধনে বক্তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা প্রকৃত অভিযুক্তদের নাম উল্লেখ করে নতুন করে মামলা গ্রহণেরও দাবি করেন।

এ ঘটনায় ছয়জন কথিত অনলাইন জুয়া ব্যবসায়ীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আদিতমারী থানার ওসি নাজমুস সাকিব জানান, অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সাধারণ নাগরিকদের সেনা প্রশিক্ষণ শুরু করেছে ইরান

জুয়া-ক্যাসিনোর বিরুদ্ধে কথা বলায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম, মানববন্ধন

আপলোড সময় : ০৭:১০:৫০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬