কুষ্টিয়ার কুমারখালীতে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ নিয়ে অভিযোগের প্রেক্ষাপটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতারের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্রজনতা এই প্রতিবাদ কর্মসূচি পালন করে।
রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত আন্দোলনকারীরা ইউএনওর কার্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে কার্যালয় ঘেরাও করেন। আন্দোলন চলাকালে দুপুর ১২টার দিকে ইউএনও কার্যালয়ের ভিতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।
দুপুর ১টার দিকে আন্দোলনকারীরা ইউএনওকে অপসারণের আলটিমেটাম দিয়ে উপজেলা পরিষদ চত্বর ত্যাগ করেন। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহানুর রহমান ও সদস্য সচিব আবু কাউসার অপুর নেতৃত্বে এই কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের কয়েকশ ছাত্রদল ও ছাত্রজনতা অংশ নেন।
বিক্ষোভের সময় পান্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কুদরতে নুর অভিযোগ করেন, বিএনপির ফ্যামিলি কার্ডে আওয়ামী লীগের লোকজন নিয়োগ দেওয়া হয়েছে। ইউএনওর বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি দাবি করেন, এই নিয়োগ বাতিল করতে হবে।
অবরুদ্ধ অবস্থায় ইউএনও ফারজানা আখতার আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, অভিযোগ থাকলে তথ্য প্রমাণ দিয়ে সহায়তা করতে। তিনি জানান, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, ইউএনওর অপসারণের বিষয়ে কেউ কিছু বলেনি এবং সমস্যা সমাধানে ইউএনওকে নির্দেশনা দেওয়া হয়েছে।
অনলাইন ডেক্স 






















