ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষ, আহত ১০

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:১০:৪৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ২২৬ Time View

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার টিয়ারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, টিয়ারা গ্রামের হোসেন চেয়ারম্যান ও আতিকুর রহমান শিশু পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সকালে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের এক পর্যায়ে মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয় এবং দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়।

এ ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পুনরাবৃত্তি ঠেকাতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী জানান, সকাল থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষ, আহত ১০

আপলোড সময় : ০৫:১০:৪৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬