নতুন কোনো ফ্যাসিবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাযহারী। শুক্রবার (৭ আগস্ট) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ছাত্র জমিয়ত বাংলাদেশ আয়োজিত ফ্যাসিবাদবিরোধী পদযাত্রা-পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।
রিদওয়ান মাযহারী বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যারা ফ্যাসিবাদকে বিতাড়িত করেছিলেন, আজ তাদের কেউ কেউ বিভাজনের রাজনীতি করছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন ক্যাম্পাসে অস্থিরতা তৈরি হচ্ছে, যা শিক্ষার স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করছে।
তিনি আরও বলেন, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সব ছাত্রসংগঠনের দায়িত্ব। ছাত্রদল, ছাত্রশিবিরসহ অন্যান্য ছাত্রসংগঠনকে পারস্পরিক সংঘাত পরিহার করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সমাবেশ শেষে ছাত্র জমিয়ত বাংলাদেশের উদ্যোগে একটি ফ্যাসিবাদবিরোধী পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি বায়তুল মোকাররম ও পল্টনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পদযাত্রায় জমিয়তের কেন্দ্রীয় নেতাদের মধ্যে মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মুহাম্মদ নুর হোসাইন, সাআদ বিন জাকির, শেখ মুইনুল ইসলাম, ইনআমুল হাসান নাইম, হোসাইন আহমদ, আহমদ আল গাজী, শামসুল আরেফিন, তাকি মাহমুদ এবং সাইফ বিন জামাল উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 

























