ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির সমাবেশে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরলেন জুবাইরুল আলম মানিক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অনুষ্ঠিত এক গণসমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য জুবাইরুল আলম মানিক পুলিশকে নিয়ে অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ‘যে পুলিশ জনগণের টাকায় পরিচালিত হয়, সেই পুলিশকেই আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছি।’

বুধবার (৫ আগস্ট) বিকেলে চাতরী চৌমুহনী টানেল মোড়ে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের মূল উদ্দেশ্য ছিল গণ-অভ্যুত্থানের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি জানানো।

জুবাইরুল আলম মানিক বলেন, ‘আমরা ইউএনও ও ওসিকে প্রশ্ন করতে চাই—২৬ জুলাইয়ের ঘটনা আপনারা দেখেননি? তখন বিক্ষুব্ধ ছাত্র-জনতা থানাগুলোতে আগুন দিয়েছে।’ তিনি প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ‘উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন বিরোধী শক্তিকে ঠেকাতে ব্যর্থ হয়েছে।’

এনসিপির এই নেতা সরকারি সহায়তা কর্মসূচির বণ্টন নিয়েও সমালোচনা করেন। তিনি দাবি করেন, টিসিবি ও ওএমএসের মতো সরকারি সহায়তা সঠিকভাবে বণ্টন না হয়ে বিভিন্ন নেতার মধ্যে ভাগ-বাটোয়ারা হচ্ছে।

সমাবেশে সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবদুল গনি। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আবুল হাছান খোকা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ভারত সফরের সিদ্ধান্ত নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এনসিপির সমাবেশে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরলেন জুবাইরুল আলম মানিক

আপলোড সময় : ১২:১২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬