বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম বলেছেন, বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রামে বিএনপি কখনো আপস করেনি। তিনি দাবি করেন, আগামী দিনে কোনো ফ্যাসিস্টদের সঙ্গে বিএনপি আপস করবে না এবং ধর্মীয় বিশ্বাসঘাতকদের সঙ্গে বিএনপি আপস করবে না।
বৃহস্পতিবার বিকালে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশটি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের নতুন কোর্টের সামনে অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম প্রমুখ।
অনলাইন ডেক্স 























