ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী ভারত সফরের সিদ্ধান্ত নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ২০১ Time View

আগামী সেপ্টেম্বরে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, বর্তমানে বাংলাদেশ বিমসটেকের সভাপতিত্ব করছে। ব্রিকস একটি বহুপাক্ষিক সংস্থা, যেখানে বাংলাদেশ অংশগ্রহণ করতে আগ্রহী। প্রধানমন্ত্রী সেখানে অংশগ্রহণ করবেন কি করবেন না, সেটা তার ব্যস্ততা ও সময়ের ওপর নির্ভর করবে।

তিনি আরও বলেন, সিদ্ধান্তটা প্রধানমন্ত্রীকেই নিতে হবে, কারণ তার সময়সূচির ওপর নির্ভর করবে—তিনি যেতে পারবেন কি পারবেন না।

ভারতের দিক থেকে ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি দ্বিপাক্ষিক সফরের একটি আমন্ত্রণ রয়েছে। শামা ওবায়েদ বলেন, দাওয়াত তো আছে, তবে সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ভারত সফরের সিদ্ধান্ত নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী ভারত সফরের সিদ্ধান্ত নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপলোড সময় : ১২:৫১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬