ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই আন্দোলনে সাংস্কৃতিক কর্মীদের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে: মিফতাহ্ সিদ্দিকী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

জুলাই আন্দোলনে সাংস্কৃতিক কর্মীদের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। তিনি বলেন, গণআন্দোলন কখনো শুধু রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ থাকে না। মানুষের বিবেক জাগ্রত করতে সংস্কৃতি অত্যন্ত শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখা আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিফতাহ্ সিদ্দিকী বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার এক ঐতিহাসিক অধ্যায়। এ আন্দোলনে রাজপথের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরাও সাহসিকতা, সৃজনশীলতা ও দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষা আমাদের ঐক্য, দায়িত্ববোধ ও গণতান্ত্রিক মূল্যবোধকে আরও শক্তিশালী করার আহ্বান জানায়। নতুন প্রজন্মের দায়িত্ব হবে ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সংস্কৃতির মাধ্যমে সংরক্ষণ করা।

সমাবেশে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে অন্যান্য বক্তারা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ভারত সফরের সিদ্ধান্ত নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই আন্দোলনে সাংস্কৃতিক কর্মীদের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে: মিফতাহ্ সিদ্দিকী

আপলোড সময় : ০২:০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬