জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিএনপির নেতাকর্মীরা। শনিবার (১ আগস্ট) বিকেলে মহানগর বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এই বিক্ষোভের আয়োজন করে। বিক্ষোভ মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে নেতারা নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং ভবিষ্যতে তার উপস্থিতি প্রতিহত করার হুমকি দেন।
মিশনপাড়া এলাকায় আয়োজিত এই বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। সমাবেশে বক্তারা বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী যদি নারায়ণগঞ্জে আসেন, তাহলে তাদের প্রতিহত করা হবে।
বিক্ষোভ সমাবেশে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, ফতেহ মো. রেজা রিপন, বিএনপি নেতা অ্যাডভোকেট রফিক আহমেদ, আওলাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনলাইন ডেক্স 






















