ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালিতে ১৪ হাজার বন্দিকে বাড়িতে সাজা খাটার সুযোগ দিচ্ছে সরকার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ২৩৬ Time View

ইতালির পার্লামেন্ট বুধবার (২৯ জুলাই) একটি নতুন আইন পাস করেছে, যার মাধ্যমে মাদক ও অ্যালকোহলে আসক্ত প্রায় ১৩ হাজার ৭০০ জন বন্দিকে কারাগারে না থেকে নিজেদের বাড়িতে সাজা ভোগ করার সুযোগ দেওয়া হবে। এই পদক্ষেপটি কারাগারগুলোর অতিরিক্ত চাপ কমাতে এবং বন্দিদের পুনর্বাসনে সহায়তা করবে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই আইনকে সরকারের বড় ধরনের ‘বিজয়’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এটি দেশের কারাগারে বন্দিদের চাপ উল্লেখযোগ্যভাবে কমাবে এবং আসক্ত অপরাধীদের সমাজে পুনর্বাসনে কার্যকর ভূমিকা পালন করবে।

বিলটি পাসের সময় ১৫৩টি ভোট পক্ষে পড়ে, বিপক্ষে পড়ে ৪২টি এবং ৮২ জন সদস্য ভোটদানে বিরত ছিলেন। ক্ষমতাসীন মেলোনি জোটের শরিক দলগুলো বিলটির পক্ষে ভোট দেয়, তবে পপুলিস্ট দলগুলো এর তীব্র বিরোধিতা করে। বামপন্থী দলগুলো নীতিগতভাবে আইনটির সাথে একমত হলেও সরকারি তহবিলের অপর্যাপ্ততা নিয়ে প্রশ্ন তোলে।

ইতালির বিচারমন্ত্রী কার্লো নর্দিও জানান, বর্তমানে দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার অতিরিক্ত প্রায় ৬৫ হাজার বন্দি রয়েছে। নতুন এই পদক্ষেপের ফলে আনুমানিক ১০ হাজার মাদকাসক্ত এবং ৩ হাজার ৭০০ জন অ্যালকোহলে আসক্ত বন্দি চিকিৎসা ও পুনর্বাসনের আওতায় আসার সুযোগ পাবেন।

লিগ দলের এমপি সিমোনেত্তা মাতোনে বলেন, এই আইনটির মূল উদ্দেশ্য হল আসক্ত অপরাধীদের সংশোধন করা, যাতে তারা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে না পারে। তিনি জোর দিয়ে বলেন, আসক্তির সঠিক চিকিৎসা নিশ্চিত করা অপরাধের আশঙ্কা কমাতে সাহায্য করবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে : তথ্য প্রতিমন্ত্রী

ইতালিতে ১৪ হাজার বন্দিকে বাড়িতে সাজা খাটার সুযোগ দিচ্ছে সরকার

আপলোড সময় : ১২:৩৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬