ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারী এশিয়া কাপের সূচি প্রকাশ, একই গ্রুপে ভারত ও পাকিস্তান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) নারী এশিয়া কাপের সূচি চূড়ান্ত করেছে। আজ বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে। দুই দলের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৫ সেপ্টেম্বর।

টুর্নামেন্টের সবগুলো ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের দুবাই ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট শুরু হবে ২৮ আগস্ট। প্রথম ম্যাচে থাইল্যান্ড মুখোমুখি হবে হংকংয়ের। পরদিন স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা।

বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ৩১ আগস্ট, যেখানে তাদের প্রতিপক্ষ হবে ইন্দোনেশিয়া। পাকিস্তান ও থাইল্যান্ডের ম্যাচ ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ২ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে।

ভারত ও হংকংয়ের ম্যাচ ৩ সেপ্টেম্বর এবং ৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া আরব আমিরাতের বিপক্ষে লড়বে। ৫ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচের পরদিন ৬ সেপ্টেম্বর বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হবে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচ ৯ সেপ্টেম্বর বাংলাদেশ ও আরব আমিরাতের মধ্যে হবে। সেমিফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১০ ও ১১ সেপ্টেম্বর এবং ফাইনাল হবে ১৩ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং এবং ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আরব আমিরাত ও ইন্দোনেশিয়া রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ভারত সফরের সিদ্ধান্ত নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারী এশিয়া কাপের সূচি প্রকাশ, একই গ্রুপে ভারত ও পাকিস্তান

আপলোড সময় : ১১:০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬