ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত জোটের ৫ সেপ্টেম্বর লংমার্চের ঘোষণা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৫০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ২০৫ Time View

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গণে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এ ঘোষণা দেন। তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই কর্মসূচির কথা জানান।

ডা. শফিকুর রহমান বলেন, লংমার্চে বাধা দেওয়া হলে দ্বিগুণ শক্তিতে তা গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। তিনি নিত্যপণ্যের বাড়তি দাম প্রত্যাহারের দাবি জানান।

এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। তিনি গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে ১০ দফা দাবি তুলে ধরেন।

জোটের পক্ষ থেকে গ্যাস সরবরাহ না থাকলে বিল আদায় বন্ধ করার দাবি জানানো হয়। এছাড়া গ্যাস উৎপাদন বৃদ্ধি, নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান এবং জ্বালানি খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

অবস্থান কর্মসূচিতে এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ভারত সফরের সিদ্ধান্ত নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জামায়াত জোটের ৫ সেপ্টেম্বর লংমার্চের ঘোষণা

আপলোড সময় : ০৩:৫০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬