ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির ভবিষ্যৎ ফ্রিডম পার্টির মতো হবে: নুরুল হক নুর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:১৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ২০৫ Time View

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ আয়োজিত ‘৬ আগস্ট জুলাই কারাবন্দিদের মুক্তি দিবস’ শীর্ষক স্মৃতিচারণ ও আলোচনা সভায় বক্তব্য দেন। তিনি বলেন, “এনসিপি অন্তর্বর্তী সরকারের সহায়তা ছাড়া রাজনৈতিকভাবে দাঁড়াতে পারতো না এবং দলটিতে জামায়াতে ইসলামীর কৌশলগত প্রভাব রয়েছে।”

নুর এনসিপির সমালোচনা করে বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোনো রাজনৈতিক দল টেকে না এবং এনসিপির পরিণতি ফ্রিডম পার্টির মতো হবে। তিনি উল্লেখ করেন, “শেখ হাসিনার পতন বা জুলাই গণঅভ্যুত্থান হঠাৎ করে তৈরি হয়নি, এর পেছনে বহু মানুষের দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগ রয়েছে।”

তিনি বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল। আন্দোলনের সময় যারা সামনের সারিতে ছিলেন, তারা ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়নের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হন।

নুর বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ধৈর্যের প্রশংসা করে বলেন, দীর্ঘ প্রায় সাড়ে ১৭ বছর দলকে সংগঠিত রাখার কারণেই বিএনপি আজ দেশের সবচেয়ে সুসংগঠিত রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি অভিযোগ করেন, জুলাইয়ের চেতনা নতুন রাজনৈতিক দল গঠনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ভারত সফরের সিদ্ধান্ত নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এনসিপির ভবিষ্যৎ ফ্রিডম পার্টির মতো হবে: নুরুল হক নুর

আপলোড সময় : ১১:১৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬