ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াতে আগ্রহী ভারত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এই ফোনালাপে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ছাড়াও ভারত-ইসরায়েল বিশেষ কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন খাতের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে।

বৃহস্পতিবারের আলোচনার পর মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, দুই দেশের বিশেষ কৌশলগত অংশীদারত্ব সময়ের সঙ্গে আরও শক্তিশালী হচ্ছে। তারা আঞ্চলিক পরিস্থিতি এবং ভবিষ্যতে নিয়মিত যোগাযোগ রক্ষা করার বিষয়ে একমত হয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন। তারা উদীয়মান প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, কৃষি, পানি ব্যবস্থাপনা, স্বাস্থ্য, উদ্যোক্তা উন্নয়ন এবং প্রতিরক্ষা ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সহযোগিতা জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে নরেন্দ্র মোদি ইসরায়েল সফর করেছিলেন। তখন দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ‘শান্তি, উদ্ভাবন ও সমৃদ্ধির জন্য বিশেষ কৌশলগত অংশীদারত্ব’ গড়ে তোলার বিষয়ে ঐক্যমতে পৌঁছান মোদি ও নেতানিয়াহু।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ভারত সফরের সিদ্ধান্ত নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইসরায়েলের সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াতে আগ্রহী ভারত

আপলোড সময় : ১২:৩৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬