জান্নাত জুবাইর রহমানি, ভারতের জনপ্রিয় ডিজিটাল তারকা, সম্প্রতি ‘বলিউড হাঙ্গামা’র রোহিত খিলনানির সঙ্গে এক সাক্ষাৎকারে জেন-জি প্রজন্মের বিনোদন ভাবনা নিয়ে আলোচনা করেছেন। মাত্র ২১ বছর বয়সে সাফল্যের শিখরে পৌঁছানো এই অভিনেত্রী সামাজিকমাধ্যমে ৪ কোটি ৬০ লাখের বেশি অনুসারী নিয়ে পরিচিত।
সাক্ষাৎকারে জান্নাত মাইক্রো ড্রামার উত্থান, দর্শকদের সিনেমা হল ছেড়ে ওটিটি প্ল্যাটফর্মের দিকে ঝোঁক এবং সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে তার মতামত তুলে ধরেন। তিনি বলেন, তরুণদের বিনোদন গ্রহণের অভ্যাসে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।
এছাড়া, জান্নাত ভক্তদের কাছ থেকে পাওয়া প্রতিক্রিয়া ও অনুভূতি এবং নিজের ক্যারিয়ারের মজার অভিজ্ঞতাও শেয়ার করেন। বর্তমানে তিনি কুকুটাক টিভি অ্যাপের মাইক্রো ড্রামা রিয়েলিটি শো ‘সাবসে বড়া ড্রামেবাজ’-এ বিচারকের ভূমিকায় রয়েছেন।
জান্নাত জুবাইর রহমানি হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ। মাত্র ৯ বছর বয়সে বিনোদন জগতে পা রাখা এই অভিনেত্রী ছোট পর্দায় অনেকের মনে জায়গা করে নিয়েছেন।
সূত্র: বলিউড হাঙ্গামা
অনলাইন ডেক্স 

























