ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলের মধুপুরে গৃহবধূকে হত্যা: মাটির ব্যাংক লুটের চেষ্টা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:২৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ২০২ Time View

টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ি দীঘির পাড় গ্রামে এক বৃদ্ধা গৃহবধূকে হত্যা করা হয়েছে। নিহত গৃহবধূর নাম জালেমন বেগম (৬৫)। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে তিনি নিজ বাড়িতে এই হত্যাকাণ্ডের শিকার হন।

প্রতিবেশী সূত্রে জানা যায়, ঘটনার সময় জালেমন বেগম বাড়িতে একাই ছিলেন। এ সুযোগে কয়েকজন দুর্বৃত্ত তার ঘরে প্রবেশ করে এবং মাটির ব্যাংক ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। জানা যায়, তিনি দীর্ঘ সময় ধরে সঞ্চয় হিসেবে একটি বড় মাটির ব্যাংকে টাকা জমিয়ে রেখেছিলেন।

দুর্বৃত্তরা জালেমন বেগমের বাধার সম্মুখীন হলে তাকে মারধর করে এবং গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। চিৎকার শুনে হামলাকারীরা তাকে নির্মমভাবে জবাই করে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার পর প্রতিবেশী ও স্বজনেরা তার নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, তদন্ত শেষে হত্যাকাণ্ডের মূল রহস্য ও বিস্তারিত তথ্য জানা যাবে। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং থানায় আনুষ্ঠানিক কোনো মামলা দায়েরের প্রক্রিয়া শেষ হয়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

ইতালিতে ১৪ হাজার বন্দিকে বাড়িতে সাজা খাটার সুযোগ দিচ্ছে সরকার

টাঙ্গাইলের মধুপুরে গৃহবধূকে হত্যা: মাটির ব্যাংক লুটের চেষ্টা

আপলোড সময় : ১১:২৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬