ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ২২৫ Time View

ফেনীতে পুলিশের চোখে ফাঁকি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ফেনী সরকারি কলেজ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সকালে অনুষ্ঠিত এ মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন।

মিছিলটির নেতৃত্ব দেন ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নোমান হাবিব। সাদা গেঞ্জি পরিহিত অবস্থায় তাকে মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকা প্রদক্ষিণ করে ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের দিকে চলে যায়।

ফেনী-১ আসনের সাবেক আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে মিছিলের ছবি ও ভিডিও প্রকাশ করেন। তিনি লিখেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা বাতিল, সব নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ফেনী সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস জানান, খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকায় পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। আশপাশের দোকানদার ও স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে : তথ্য প্রতিমন্ত্রী

ফেনীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

আপলোড সময় : ০৩:০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬