ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে চট্টগ্রাম জেলা পুলিশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৫৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২০২ Time View

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেছেন, সন্ত্রাসী ও অপরাধীদের কোনো দল বা সামাজিক পরিচয় নেই, তাদের একমাত্র পরিচয় তারা অপরাধী। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তারের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

পুলিশ সুপার জানান, চট্টগ্রাম অঞ্চলে হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, রাউজান, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়া সহ বিভিন্ন এলাকায় সক্রিয় সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী দীর্ঘদিন ধরে কাজ করছে। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির মাধ্যমে এসব চক্রের সদস্যদের শনাক্ত করা হচ্ছে।

মাসুদ আলম বলেন, পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যাকাণ্ডের পর পুলিশ জড়িতদের শনাক্তে কাজ শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় ডেভিড ইমনসহ সংশ্লিষ্টদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

তিনি আরও বলেন, অপরাধীরা যতই কৌশল অবলম্বন করুক, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে দীর্ঘদিন থাকতে পারবে না। প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তাদের গতিবিধি শনাক্ত করা হচ্ছে।

এসপি মাসুদ আলম জানান, সন্ত্রাসী নেটওয়ার্ক সম্পর্কে তথ্য পাওয়া গেছে এবং বিদেশ থেকে পরিচালিত সন্ত্রাসী চক্রের বিরুদ্ধেও অভিযান চলছে। তিনি বলেন, অপরাধ করে কেউ পার পাবে না এবং পুলিশ সন্ত্রাসমুক্ত চট্টগ্রাম গড়তে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সম্পাদক নির্বাচিত

অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে চট্টগ্রাম জেলা পুলিশ

আপলোড সময় : ০৫:৫৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬