ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন গান নিয়ে ফিরলেন মিলানা মমিন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২৩২ Time View

কণ্ঠশিল্পী মিলানা মমিন দীর্ঘ বিরতির পর আবারও নতুন গান নিয়ে ফিরেছেন। সম্প্রতি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘তোমার কলরব’ শিরোনামের একটি গান।

মিলানা মমিন বলেন, ‘সংগীত আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। মাঝে কিছুটা সময় বিরতি নিয়েছিলাম ঠিকই, কিন্তু সবসময় মনের ভেতর সুর লালন করেছি। শ্রোতারা আমার কাছে যে ধরনের মানসম্মত গান প্রত্যাশা করেন, ঠিক তেমনই একটি কাজ নিয়ে ফিরেছি।’

গানটির কথাগুলো লিখেছেন সোমেশ্বর অলি এবং সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। মিলানা মমিনের গানের ক্যারিয়ারে এটি নতুন একটি অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

মিলানা ছায়ানটে নজরুল সংগীত বিভাগে ৬ বছর গান শিখেছেন এবং তার বেশ কয়েকটি মৌলিক গান ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। ২০২২ সালে তার চতুর্থ মৌলিক গান ‘অপেক্ষার নাম’ মুক্তি পায়, যা শ্রোতাদের মধ্যে সাড়া ফেলে।

মাত্র সাত বছর বয়সে মিলানা প্রথম মঞ্চে গান গেয়েছিলেন। প্রাতিষ্ঠানিক পড়াশোনার কারণে কিছু সময় গান থেকে দূরে থাকলেও বর্তমানে তিনি নিয়মিত গানে ব্যস্ত রয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে বাসের চাপায় অটোরিকশা দুমড়ে নিহত ৩

নতুন গান নিয়ে ফিরলেন মিলানা মমিন

আপলোড সময় : ০৪:০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬