ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ মুক্তির আগে দর্শকদের মধ্যে উন্মাদনা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ২০৬ Time View

মারভেল কমিকসের সুপারহিরো স্পাইডারম্যানের নতুন সিনেমা ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ৩১ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে। মুক্তির আগেই সিনেমাটি বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে।

বিশেষ স্ক্রিনিংয়ের পর জনপ্রিয় রিভিউ অ্যাগ্রিগেটর ‘রোটেন টমেটোজ’-এ সিনেমাটি ৯১ শতাংশ ফ্রেশ স্কোর অর্জন করেছে, যা মারভেলের সাম্প্রতিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। সিনেমাটির কাহিনি পিটার পার্কারের নতুন জীবনের নানা টানাপোড়েন ও একাকিত্বের গল্প নিয়ে গড়ে উঠেছে।

টম হল্যান্ড পিটার পার্কারের চরিত্রে অভিনয় করেছেন এবং সমালোচকদের মতে, তিনি তার ক্যারিয়ারের সেরা অভিনয় উপহার দিয়েছেন। সিনেমাটির ট্রেলার প্রকাশের পর মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে ৫০ কোটি দর্শক সেটি উপভোগ করেছেন।

ডেস্টিন ড্যানিয়েল ক্রেটনের পরিচালনায় সিনেমাটিতে টম হল্যান্ডের সঙ্গে জেনডায়া ও জ্যাকব ব্যাটালনকে দেখা যাবে। নতুন মুখ স্যাডি সিঙ্কও গুরুত্বপূর্ণ চরিত্রে যুক্ত হয়েছেন। সিনেমাটির দৈর্ঘ্য নিয়ে কিছু আপত্তি থাকলেও এটি মারভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বড় জয় হতে পারে।

উপমহাদেশে সিনেমাটি ৩০ জুলাই মুক্তি পাবে। সূত্র: এইসময় অনলাইন

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সম্পাদক নির্বাচিত

‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ মুক্তির আগে দর্শকদের মধ্যে উন্মাদনা

আপলোড সময় : ০১:০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬